দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাতভর বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সোমবার (১৭ আগস্ট) সকালেও বৃষ্টিপাত অব্যাহত থাকায় অফিসগামী মানুষ ও পথচারীদের দুর্ভোগে পড়তে হয়েছে।
নগরীর মুরাদপুর, কাতালগঞ্জ, জিইসি, প্রবর্তকসহ বিভিন্ন সড়কে পানি জমেছে। এতে সড়কে যান চলাচল ধীর হয়ে পড়েছে।
অফিসগামী হাসিবুল ইসলাম বলেন, ‘রাতভর বৃষ্টি হওয়ায় সকালে অফিসে যেতে বেগ পেতে হয়েছে। বৃষ্টির সময় প্রতিবারই এমন ভোগান্তিতে পড়তে হয়। এর কোনো সমাধান দেখি না।’
আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া বলেন, ‘মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সাগরে লঘুচাপের কারণে এ বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েক দিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। হালকা থেকে মাঝারি বা ভারী বর্ষণ, থেমে থেমে বা বিরতি দিয়ে বৃষ্টি হতে পারে।’
এমএম/